




কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গত ২০/১২/২০২৫ ইং তারিখে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় নিরপেক্ষ তিনটি সাংবাদিক সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকির হোসেন।মতবিনিময় সভায় অংশ নেয় বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস) গাজীপুর জেলা কমিটি, জার্নালিস্ট কো-অপারেশন অব বাংলাদেশ,গাজীপুর জেলা কমিটি এবং কালীগঞ্জ সাংবাদিক ক্লাব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস এর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আল-আমিন ও অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোঃ হযরত আলী আকন্দ। সভায় সাংবাদিক নেতৃবৃন্দ আগামী দিনের কর্মপরিকল্পনা, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সাংবাদিকরা বলেন : দেশ ও জাতির কল্যাণে তারা নিরলসভাবে কাজ করে যাবেন এবং সমাজের নিয়ম-অনিয়ম, দুর্নীতি, মাদক,ছিনতাই,ডাকাতি, হত্যা,ইভটিজিং সহ সকল অপরাধ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের সংবাদ নির্ভীকভাবে প্রকাশ করবেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন : বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস) এর গাজীপুর জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি ডা. মো. মনকির হোসেন ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমান সুজন। উপস্থিত ছিলেন জার্নালিস্ট কো-অপারেশন অব বাংলাদেশ গাজীপুর জেলা কমিটির সভাপতি মাওলানা মো. হযরত আলী আকন্দ, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ তারেক, সহ-সভাপতি মোহাম্মদ রাশেদ খন্দকার ও মো. জাকারিয়া উপস্থিত ছিলেন। কালীগঞ্জ সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ আল-আমিন, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন,মো. মোস্তাফিজুর রহমান মিশু, মোহাম্মদ আলমগীর হোসেন, মো. শরিফুল ইসলামসহ আরও অনেকে।অনুষ্ঠান প্রথমে কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে শুরু হয় এবং প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বক্তব্য সহ নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদকদরা পরে প্রধান অতিথি বক্তব্য রাখেন সভা শেষে দেশ,জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল শেষে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।