1. admin@ekusheynews.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক কামাল সরকারের মুক্তি ও সহকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন সাভারের পাথালিয়া ইউনিয়নে বিএনপির ৪৮, তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গাজীপুরে ব্রিফকেসে নারীর মরদেহ: হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ প্রেমের সম্পর্কের বিরোধে হত্যা, মরদেহ গুমে বন্ধুর সহযোগিতা; বটি দা, NID ও মোবাইল উদ্ধার টেকনাফে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু লক্ষ্মীপুরে প্রযুক্তি সেবার নতুন ঠিকানা ‘ইউনিক আইটি’-এর যাত্রা শুরু মতলব উত্তরে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক। খুনেরবাসা খালে নৌ চলাচল বন্ধ করে নিচু সেতু নির্মাণের অভিযোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে।

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার: ফয়সাল কবির জাকির :
ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা শাখার সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক মো. আবদুত তাওয়াব,
জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন মহানগর বিএনপির আহ্বায়ক ‌ এফএম কাইঊম জঙ্গি
মহানগর ‌‌যুবদলের সভাপতি ‌ বেনজির আহমেদ তাবরিজ ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সাধারণ সম্পাদক ‌ মাহবুব হোসেন পিয়াল ‌,
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এবং বিভিন্ন ‌সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধ, চুরি-ডাকাতি ও অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ব্যবসা ও চোরাচালান বন্ধে অভিযান জোরদার এবং শহরের যানজট নিরসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া অবৈধ পার্কিং বন্ধ, গুরুত্বপূর্ণ সড়কে স্পিডব্রেকার, সাইন ও সিগন্যাল স্থাপন, অম্বিকা হল ও কোর্ট চত্বর এলাকায় বখাটেদের উৎপাত এবং দালালচক্র নির্মূলে পুলিশি টহল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সড়ক দুর্ঘটনা রোধে গাড়িচালক দের ডোপ টেস্ট, গণপরিবহনের ফিটনেস নিয়মিত পরীক্ষা এবং সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
একই সঙ্গে মহাসড়কে ইজিবাইকসহ থ্রি-হুইলার চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জোবাইদা ফিলিং স্টেশনের সামনের যানজট নিরসনে সড়কের নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানের সভার ‌ সহযোগিতা নিয়ে ‌ একটা সুখী সমৃদ্ধ ফরিদপুর ‌ গড়ে তোলার ‌ প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park