1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট ক্লোনিং নিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭০ বার পঠিত

আব্দুল আলীম, নিজস্ব প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছেন ডাঃ মোঃ নাজমুল আহসান, বিভাগীয় সম্পাদক। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের বরাতে তিনি জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকহারে আইডি ক্লোনিংয়ের ঘটনা ঘটছে।
প্রতারণাকারীরা মূল অ্যাকাউন্টধারীর নাম ও প্রোফাইল ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খুলছে। এরপর সেই ভুয়া অ্যাকাউন্ট থেকে মূল অ্যাকাউন্টধারীর পরিচিত বন্ধুদের কাছে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হচ্ছে। অনেক ক্ষেত্রেই বন্ধুরা বিষয়টি যাচাই না করেই অনুরোধ গ্রহণ করছেন।
পরবর্তীতে ওই ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে সরকারবিরোধী, ধর্মবিরোধী বা উসকানিমূলক লেখা, ছবি কিংবা পোস্ট শেয়ার করা হচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা এবং সংশ্লিষ্ট ব্যক্তির সামাজিক ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে।
এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে ডাঃ মোঃ নাজমুল আহসান বলেন,
“আমার নামে নতুন করে কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট খোলার কোনো ইচ্ছা বা পরিকল্পনা আমার নেই। সুতরাং আমার নাম ও ছবি ব্যবহার করে কোনো নতুন অ্যাকাউন্ট থেকে যদি বন্ধুত্বের অনুরোধ আসে, অনুগ্রহ করে তা গ্রহণ করবেন না।”
তিনি আরও জানান, কেউ যদি তাঁর পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর বা ভ্রান্ত তথ্য ছড়ায়, সে ক্ষেত্রে তিনি এর জন্য দায়ী থাকবেন না।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের উদ্দেশ্যে তিনি অনুরোধ জানান, সবাই যেন সচেতন থাকেন এবং নিজেদের নিরাপত্তার পাশাপাশি অন্যদেরও সচেতন করেন। এ ধরনের সতর্কবার্তা কপি করে নিজ নিজ ওয়ালে শেয়ার করার আহ্বানও জানান তিনি।
সতর্কতা ও সচেতনতার মাধ্যমেই এ ধরনের সাইবার অপরাধ প্রতিরোধ করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park