1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

চাঁদখালীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত উন্নয়ন ও পরিবর্তনের পক্ষে ভোট চাইলেন বিএনপি প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৯ বার পঠিত

মোঃ মামুন রাজা,নিজস্ব প্রতিনিধি:
পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার(৪ফেব্রুয়ারি) বিকেলে চাঁদখালী হাই স্কুল ময়দানে চাঁদখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
চাঁদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার আলাউদ্দীন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬(পাইকগাছা-কয়রা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা.মোঃ আব্দুল মজিদ,সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক,সদস্য সচিব এসএম ইমদাদুল হক,খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি,উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক,বিএনপি নেতা মনিরুল ইসলাম মনি মোল্লা ও আসাদুজ্জামান ময়না।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোল্লা ইউনুস আলী এবং উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নাজমুল হুদা মিন্টুর সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।তাঁদের মধ্যে ছিলেন—জুলফিকার মোড়ল,আব্দুল কাদের,হাবিবুর রহমান বেলাল,বিশ্বজিৎ সাধু,আব্দুস সালাম খান,ইউনিয়ন মহিলা দলের সভাপতি রেহানা পারভীন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন,লুৎফর রহমান সরদার,আমিন উদ্দিন শেখ, রজব আলী গাজী,হাতেম আলী সরদার,এসএমএ বারী, হাবিবুর রহমান হবি,জিবারুল ইসলাম,আব্দুল মান্নান সানা,নজরুল ইসলাম,শেখ ইব্রাহিম,আব্দুর রহিম, জহুরুল ইসলাম,আব্দুল হান্নান গাজী,ইলিয়াস হোসেন, রবিউল ইসলাম,হাবিবুর রহমান জুয়েল,রনজু সরদার, ওবায়দুল্লাহ মীর,মীর আজিজুর রহমান বাবু,হুমায়ুন কবির,সালমান হাবিব চয়ন,সেলিম গাইন,শেখ জিয়া উদ্দিন,ইসমাঈল মালী,হরমুচ গাজী,সবুজ সরদার, সালেক সরদার,হাফিজুর রহমান চুন্নু,হাবিবুর রহমান সানা,ইবাদুল শেখ ও অভি বাদশা।
বক্তারা বলেন,দীর্ঘদিন ধরে এই অঞ্চল অবহেলিত থাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।অবহেলিত জনগোষ্ঠীর অধিকার ও এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তাঁরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park