1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

কালিগঞ্জে জামায়াত ইসলামের নারী কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধা ও হুমকির অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৯ বার পঠিত

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলায় জামায়াত ইসলামের জনসংযোগ ও পথসভায় বাধা দেওয়ার পাশাপাশি নারী কর্মীদের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (০৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৪টার দিকে কালিগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বিরতুল গ্রামে জামায়াত ইসলাম গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ খাইরুল ইসলামের সহধর্মিণী মাহমুদা ডেইজি তার সহকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ সময় স্থানীয় বিএনপি নেতা পরিচয়ধারী কয়েকজন ব্যক্তি জামায়াত ইসলামের নারী কর্মীদের পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ভয়ভীতি ও হুমকি দিয়ে এলাকা ত্যাগে বাধ্য করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।বাংলাদেশ জামায়াত ইসলামের নারী কর্মীরা জানান, শান্তিপূর্ণভাবে জনসংযোগ কার্যক্রমপরিচালনার সময় তাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে লাঞ্ছিত করা হয়, যা নারী কর্মীদের নিরাপত্তা ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের শামিল।এ ঘটনায় স্থানীয় জনতা ও জামায়াত ইসলামের নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park