1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

উন্নয়ন, সম্প্রীতি ও ন্যায্যতার বার্তা দিলেন মাওলানা আবুল কালাম আজাদ কপিলমুনি বাজারের পরিকল্পিত উন্নয়নে অর্থনৈতিক মুক্তির আশাবাদ

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৬ বার পঠিত

কৌশিক রায়,নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন,ইসলামী নীতিমালার আলোকে সৎ,ন্যায়ভিত্তিক ও স্বচ্ছ ব্যবসা ব্যবস্থার মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা সম্ভব।ব্যবসা-বাণিজ্যের পরিকল্পিত উন্নয়ন হলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বাজার ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরে আসবে।
শুক্রবার(৬ফেব্রুয়ারি২০২৬)বিকাল ৩টায় পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও ব্যবসাবান্ধব পরিবেশের অঙ্গীকার
মাওলানা আবুল কালাম আজাদ বলেন,কপিলমুনি বাজার কেবল একটি বাণিজ্যিক কেন্দ্র নয়—এটি মুসলমান, হিন্দুসহ সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।এই বাজারকে ঘিরে হাজারো হিন্দু ব্যবসায়ী,কারিগর ও শ্রমজীবী মানুষ তাদের জীবন-জীবিকা পরিচালনা করছেন।
তিনি জোর দিয়ে বলেন,ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা,সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল অঙ্গীকার।
তিনি আরও বলেন,কপিলমুনি বাজারের পরিকল্পিত উন্নয়ন,আধুনিক অবকাঠামো নির্মাণ,যানজট নিরসন, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে পুরো পাইকগাছা-কয়রা অঞ্চলের অর্থনীতি নতুন গতি পাবে।চলমান অর্থনৈতিক মন্দা ও রাজনৈতিক সংকট নিরসনে দুর্নীতিমুক্ত,ন্যায়ভিত্তিক ও স্থিতিশীল নেতৃত্বের কোনো বিকল্প নেই।
জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে কার্যকর ভূমিকা পালন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দিনব্যাপী জনসভা ও মতবিনিময় কর্মসূচি
এর আগে সকালে তিনি কয়রা উপজেলা জামায়াত অফিস মাঠ প্রাঙ্গণে নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটির দায়িত্বশীলদের নিয়ে এক জনসভায় বক্তব্য দেন।পরে হরিঢালী ইউনিয়নে আয়োজিত মহিলা নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন।
কপিলমুনি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে এবং হরিঢালী ইউনিয়ন আমীর মাওলানা আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার,জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি শেখ কামাল হোসেন,জেলা টিম সদস্য কাজী তামজিদ আলম,প্রফেসর আব্দুল মোমিন সানা,এ্যাড আব্দুল মজিদ এবং ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার আল গিফারী।
এছাড়াও উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাইদুর রহমান,নায়েবে আমীর বুলবুল আহমেদ,সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, সহকারীসেক্রেটারি মাওলানা আব্দুল খালেক,বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস,পাইকগাছা পৌর জামায়াতের নায়েবে আমীর স.ম.আব্দুল্লাহ আল মামুন, ঢাকা যাত্রাবাড়ী থানা কর্মপরিষদ সদস্য মোস্তফা আল মাদানী,গাজীপুর মহানগর কর্মপরিষদ সদস্য মোঃ মাসুম বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অবহেলিত অঞ্চলের উন্নয়নে প্রত্যাশা
জনসভায় বক্তারা বলেন,দীর্ঘদিন ধরে অবহেলিত পাইকগাছা-কয়রা অঞ্চলের ব্যবসায়ী ও সাধারণ জনগণ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য,যোগাযোগ ব্যবস্থা ও শিল্পখাতে ব্যাপক উন্নয়ন সাধিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park