1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সম্ভাবনাময় মন্ত্রী, ৩০০-নং আসনের জনাব সাচিং প্রু জেরী।

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০ বার পঠিত

(বান্দরবান প্রতিনিধি: মোঃ নুরুল আলম)

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সম্ভাবনাময় মন্ত্রী বান্দরবান ৩০০ নং আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য বোমাং রাজপুত্র সাচিং প্রু জেরী।
দীর্ঘ ছত্রিশ বৎসর, অর্থাৎ প্রায় ত্রিযুগ পর, যে দুর্গ অদম্য বলিয়া পরিগণিত হইত, সেই দুর্গ ভেঙে ৩০০নং আসনে বিজয়ের পতাকা উত্তোলন করিয়াছেন এক নিবেদিতপ্রাণ, কর্মীবান্ধব ও সাহসী নেতা সাচিং প্রু জেরী।
বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণে এই বিজয় কেবল একটি আসন প্রাপ্তির ঘটনা নহে; ইহা এক অধ্যবসায়, ত্যাগ ও অদম্য বিশ্বাসের প্রতিফলন। দীর্ঘকাল যাবৎ যে আসন আওয়ামী লীগ-এর দুর্গরূপে পরিচিত ছিল, তাহা হইতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর প্রার্থীকে বিজয়ী করিয়া আনা নিঃসন্দেহে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা। সাচিংপ্রু জেরী কেবল একজন প্রার্থী নহেন; তিনি তৃণমূল কর্মীদের আশ্রয়স্থল, সংগ্রামীদের প্রেরণার উৎস এবং সাধারণ মানুষের আস্থার প্রতীক। দলের দুঃসময়ে যিনি কর্মীদের পাশে দাঁড়াইয়াছেন, আজ তিনি তাহাদের ভালোবাসা ও পরিশ্রমের প্রতিদান স্বরূপ বিজয়ের মুকুটে ভূষিত
আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাহার এই ত্যাগ, শ্রম ও নেতৃত্বের যথাযোগ্য ও সম্মানজনক মূল্যায়ন করিবে। কারণ প্রকৃত নেতৃত্বের স্বীকৃতি প্রদান করাই একটি সুসংগঠিত ও আদর্শভিত্তিক দলের বৈশিষ্ট্য। আজ স্মরণে আসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-র আদর্শ ও প্রজ্ঞার কথা। তিনি জীবিত থাকিলে নিশ্চয়ই এমন সংগ্রামী ও নিবেদিত নেতার অবদানের যথার্থ মর্যাদা প্রদান করিতেন। ইহা কেবল একটি বিজয় নহে; ইহা ন্যায়, ধৈর্য ও সংগঠনের শক্তির জয়। আমরা আশাবাদী এই বিজয়ের ধারাবাহিকতায় দেশ ও জনগণের কল্যাণে নতুন দিগন্ত উন্মোচিত হইবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park