1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

দুষ্কৃতিকারীদের ধাওয়ায় হালদা নদীতে ঝাঁপ দেওয়া সেই যুবকের সন্ধান এখনো মেলেনি

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৯ বার পঠিত

।

মোঃ শাহাবুদ্দিন
স্টাফ করেসপন্ডেন্ট একুশে নিউজ।

এলাকা জুড়ে শোক ও চাঞ্চল্য।”
চট্টগ্রামের হালদা নদীর হাটহাজারী উপজেলা অংশে নৌকায় হা ম লা র শিকার হয়ে পানিতে পড়ে মোহাম্মদ সাব্বির (১৯) নামে এক যুবক নি খোঁ জ হয়েছেন। শনিবার দিবাগত রাত ১টার দিকে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সির হাট এলাকায় এই ঘটনা ঘটে। তার পরনের জ্যাকেট ও মোবাইল উদ্ধার করেছেন স্থানীয়রা। সে রাউজানের উরকিরচর ইউনিয়নের বাসিন্দা।
নৌপুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে রামদাস মুন্সির হাটে একটি মাজারের ওরশ চলাকালে দুই দল তরুণের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে একপক্ষ নৌকায় করে রাউজানের বাড়িতে ফেরার পথে অপর পক্ষ নদীতে নৌকা টেনে ধরে হা ম লা চালায়। এসময় তিনজন নদীতে পড়ে যায়। এরমধ্যে দুইজন সাঁতরে তীরে আসতে পারলেও সাব্বির পানিতে ত লি য়ে যায়।
পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি করেও ওই তরুণের সন্ধান পায়নি। পরবর্তীতে তিন কিলোমিটার দূর থেকে তার জ্যাকেট উ দ্ধা র করা হয়।
রামদাস মুন্সির হাটের হালদা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ রমজান আলী জানান, তরুণদের একটি দল নৌকায় উঠার পর আরেকদল এসে তাদের উপর হা ম লা চালায়। এসময় নৌকার যাত্রীদের লাঠি দিয়ে পে টা নো হয়।
কয়েকজন হা ম লা থেকে বাঁচতে নদীতে লাফ দেন। সিসিটিভি ক্যামরায় এমন দৃশ্য দেখা গেছে। নিখোঁজ তরুণের সন্ধানে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ কাজ করছে। হা ম লা কারীদের শনাক্ত করতেও কাজ চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park