1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

কালীগঞ্জে জুনায়েদ ভূঁইয়া নামের এক যুবক নিখোঁজ।

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪১ বার পঠিত

মোহাম্মদ শাকিল ভুইয়া :
গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার আরা বান্দাখোলা গ্রামের ফারুক ভূঁইয়ার ছেলে জোনায়েদ ভূঁইয়া (২২) গত ১১/০২/২০২৬ ইং তারিখে সকাল ১০ টার দিকে নিজ গ্রাম থেকে নিখোঁজ হয়েছে। জোনায়েতের পরিবার ও কালিগঞ্জ থানায় অভিযোগ সূত্রে জানা যায় : দীর্ঘদিন যাবত ইতি আক্তার নামে অজ্ঞাত এক নারী প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল ও জোরপূর্বক বিয়ের হুমকি দিয়ে আসছে। ইতি আক্তার নামের এই তরুণীর বিরুদ্ধে এরকম অভিযোগ দায়ের করে জুনায়েদের মা ও বাবা ।এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী জোনায়েদর পিতা মো. ফারুক হোসেন ভূঁইয়া, গণমাধ্যমকে জানায়— সদরপুর উপজেলা, ফরিদপুর জেলার পূর্ব শৌলডুবি এলাকার আ. সামাদ মাতব্বরের ২৭ বছর বয়সী কন্যার সঙ্গে তার ছেলে জুনায়েদের পরিচয় হয় মোবাইল ফোনেরমাধ্যমেপরিচয়ের এক পর্যায়ে ওই তরুণী তার পুত্রকে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিভিন্নভাবে মানসিক চাপ প্রয়োগ করতে থাকে বিভিন্ন লোক মাধ্যমে মোবাইল ফোনে হুমকি দিতে থাকে বিয়ের প্রস্তাব দেয়।অভিযোগে আরো বলা হয়েছে, পরবর্তীতে বিয়েতে রাজি না হওয়ায় ওই তরুণী ব্যক্তিগত মোবাইল নম্বরসহ একাধিক অজ্ঞাত নম্বর থেকে ফোন করে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিতে থাকেন। এমনকি প্রয়োজন হলে জুনায়েদকে অপহরণ করে জোরপূর্বক বিয়ে করারও হুমকি দেওয়া হয় বলে দাবি করেন ভুক্তভোগীর পরিবার। এক পর্যায়ে জুনায়েদ পারিবারিক, মানসিক চাপ সহ্য করতে না পেরে একটি খোলা স্টেম এ লিখে যায় “আমার মৃত্যু হলে আমার মা-বাবা দায়ী থাকবে না ” তারপর থেকেই জুনায়েদ নিখোঁজ।এ বিষয়ে কালিগঞ্জ থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে জুনায়েদ এর পরিবার দিনরাত বিভিন্ন স্থানে জুনায়েদকে খুঁজে বেড়াচ্ছে এমতাবস্থায় কোন হৃদয়বান ব্যক্তি যদি জুনায়েতের সন্ধান পেয়ে থাকেন তবে জুনায়েদের পিতার নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল মোবাইল নাম্বার ০১৭৭৮৬৯৪৫১১ ঠিকানা : গ্রাম আরাবান্দা খোলা থানা : কালিগঞ্জ জেলা : গাজীপুর।এ ঘটনায় কালীগঞ্জে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park