1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পুলিশ পরিচয়ে অটোরিকশা ছিনতাই: হাটহাজারীতে দিশেহারা অসহায় রফিক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬০ বার পঠিত

হাটহাজারী |
মোঃ শাহাবুদ্দিন স্টাফ করেসপন্ডেন্ট
একুশে নিউজ
​চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরী হাট বাজার এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে এক অভিনব প্রতারণার শিকার হয়েছেন মোঃ রফিক নামের এক অসহায় অটোরিকশা চালক। প্রতারক চক্রটি রফিকের উপার্জনের একমাত্র অবলম্বন অটোরিকশাটি নিয়ে চম্পট দিয়েছে।
​ঘটনার বিবরণ:
ভুক্তভোগী রফিক জানান, প্রতিদিনের মতো।
গতকাল ১৬ ফেব্রুয়ারী
অটোরিকশা নিয়ে বের হলে সোমবার বিকেলে দিকে
হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়ন মদন হাট বাজার সংলগ্ন অটোরিকশা স্টেশন থেকে বাজারের পূর্ব পাশে হেলাল চৌধুরী পাড়া যাওয়ার কথা বলে ভাড়া করে সেই প্রতারক চক্রের সদস্য সেইখান থেকে কৌশলে নিয়ে যাওয়া হয় চৌধুরী হাট বাজার এলাকায়।
অজ্ঞাতনামা এক সে ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তার রিকশাটি বিভিন্ন অজুহাতে এবং আইনি ভয় দেখিয়ে কৌশলে রিকশাটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ওই ব্যক্তি ফিরে না আসায় রফিক বুঝতে পারেন তিনি বড় ধরণের প্রতারণার শিকার হয়েছেন।
​ভুক্তভোগীর পরিচয়:
প্রতারণার শিকার মোঃ রফিক হাটহাজারীর ফতেপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের হেলাল চৌধুরী পাড়া, নুরুল আলম ফকিরের বাড়ির বাসিন্দা। অটোরিকশাটি হারিয়ে বর্তমানে তিনি পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
​এলাকাবাসীর ক্ষোভ:
প্রকাশ্য দিবালোকে জনবহুল হাটহাজারী এলাকায় এ ধরণের চুরির ঘটনায় সাধারণ চালক ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, ইদানীং পুলিশ বা ডিবি পরিচয়ে প্রতারক চক্রের তৎপরতা বেড়ে গেছে। তারা দ্রুত এই চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য হাটহাজারী মডেল থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park