1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

দৈনিক নরসিংদীর নব কণ্ঠ পত্রিকার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩২ বার পঠিত

দৈনিক নরসিংদীর নব কণ্ঠ পত্রিকার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মোঃ নাজিম উদ্দিন ।
১৬ ফেব্রুয়ারি বিকাল ৫টায় নরসিংদী সদর প্রেস ক্লাব-এ বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে দৈনিক নরসিংদীর নব কণ্ঠ পত্রিকার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক-এর জেলা প্রতিনিধি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যাংকার মাসাদুল হায়াত ভূইয়া, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-এর ডেপুটি রেজিস্ট্রার নূরুল নবী ভূইয়া শ্যামল, দৈনিক মুক্তচিন্তা-এর সম্পাদক জয়নাল আবেদীন, সাংবাদিক রমজান আলী প্রমাণিক, এশিয়া টিভি-এর জেলা প্রতিনিধি মাসুদ রানা বাবুল, নরসিংদী জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি ওবায়দুল ইসলাম, জে এ টেলিভিশন-এর ক্রাইম রিপোর্টার আর এ লায়ন সরকার, সাপ্তাহিক নরসিংদীর সংবাদ-এর নুরুজ্জামান পিটু এবং বিজয় টিভি-এর জেলা প্রতিনিধি আফরোজা (মিনা)।
বক্তারা বলেন, একটি আঞ্চলিক পত্রিকা শুধু সংবাদ পরিবেশনই করে না, বরং এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র জাতীয় পরিসরে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও সাহসী সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কামাল হোসেন। তিনি আগত অতিথি ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়ে বলেন, পাঠকের আস্থা ও সহযোগিতাই পত্রিকার মূল শক্তি। ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক সাংবাদিকতা অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park