1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

‎কুমারখালীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৪ বার পঠিত

‎আব্দুর রাজ্জাক,বিশেষ প্রতিনিধ, কুষ্টিয়া
কুমারখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আখতার। সভায় ২১শে ফেব্রুয়ারি পালনের কর্মসূচি নির্ধারণ, নিরাপত্তা ব্যবস্থা এবং অনুষ্ঠানের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
‎‎সভায় আমন্ত্রিত অতিথি ও কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ​মোঃ নাভিদ সারোয়ার, সিনিয়র মৎস্য কর্মকর্তা ​মোঃ মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা ​মোঃ রাইসুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ​আলমগীর হোসেন, কুমারখালী প্রেসক্লাব সাধারণ সম্পাদক ​সোহাগ মাহমুদ,
​দপ্তর সম্পাদক মাসুদ রানা।
‎‎এছাড়াও সভায় উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
‎‎সভায় বক্তারা মহান শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরেন। এবারের ২১শে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো কীভাবে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজনের বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়।‎​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আখতার বলেন, “বাঙালি জাতির অহংকার ও চেতনার প্রতীক ২১শে ফেব্রুয়ারি। এই দিনটিকে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে উদযাপন করতে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park