1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

খুলনা-০৬ আসনে নবনির্বাচিত এমপি মাওলানা আবুল কালাম আজাদ “কথায় নয়, কাজে বিশ্বাসী”—কয়রা ও পাইকগাছার উন্নয়নে সকলকে নিয়ে কাজ করার অঙ্গীকার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৪ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
“আমরা কথা নয়, কাজে বিশ্বাসী। আজ থেকে প্রতিটি দিন কয়রা ও পাইকগাছাবাসীর উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই”—এমন প্রত্যয়ের কথাই জানালেন খুলনা-০৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ (এমপি)।
নির্বাচনে বিজয়ের পর তিনি পাইকগাছা উপজেলায় গণমানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দলীয় নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের সাধারণ মানুষ তাকে অভিনন্দন জানান এবং ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, খুলনা-০৬ আসনের অন্তর্ভুক্ত কয়রা ও পাইকগাছা উপজেলার মানুষের প্রত্যাশা পূরণই হবে তার প্রধান লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন বলে জানান।
তিনি আরও বলেন, “এই বিজয় কোনো ব্যক্তির নয়, এটি সাধারণ মানুষের বিজয়। এলাকার উন্নয়ন ও কল্যাণে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই।”
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত এমপির নেতৃত্বে খুলনা-০৬ আসনে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park