1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

হতদরিদ্রদের মাঝে দেবদুয়ার শেখপাড়া মানবিক ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৯ বার পঠিত

ডাঃ মোঃ জসীম সরদার,নিজস্ব প্রতিবেদক।
খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড দেবদুয়ার গ্রামের শেখপাড়া মানবিক ফাউন্ডেশন কর্তৃক আজ ২০ ফেব্রুয়ারী ২০২৬ জুম্মার নামাজ বাদ হতদরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
দেবদুয়ার শেখপাড়া প্রাইমারি স্কুলের মাঠ সংলগ্ন ফাউন্ডেশনের নিজস্ব অফিসে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতি বিশেষ করে নিত্যকার দৈনিক ইফতার সামগ্রীর চড়া দামের কারনে সমাজে পিছিয়ে পড়া অসহায় শ্রেণির জনতা যখন ইফতার সামগ্রী কিনতে হিমশিম খাচ্ছিল, ঠিক তখনই অসহায় হতদরিদ্রের কথা বিবেচনা করে দেবদুয়ার শেখপাড়া মানবিক ফাউন্ডেশন কর্তৃক এক মানবিক উদ্যোগ গ্রহন করে সমাজের পিছিয়ে পড়া অসহায় শ্রেণির জনতা বাছাই করে তাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
অত্র মানবিক ফাউন্ডেশনের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা শেখ ফারজানা জাহানের বরাত দিয়ে আমাদের প্রতিবেদককে জানিয়েছেন সর্বমোট ৪১ জন অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মোট ১০ আইটেম ভিন্ন ভিন্ন ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পরিবার প্রতি ১০ কেজি চাউল, ১ কেজি সয়াবিন তেল, ৫ কেজি আলু, ২ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি মুড়ি, ১ কেজি চিড়া, হাফ কেজি খেজুর, ২ কেজি পেঁয়াজ ও ১ কেজি লবন বিতরণ করা হয়েছে।
স্থানীয় পর্যায়ে এমন মহতি উদ্যোগ গ্রহনের জন্য সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধি ও আমজনতা দেবদুয়ার শেখপাড়া মানবিক ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেছেন।
দেবদুয়ার মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা লগ্ন থেকে অত্র সংগঠন সমাজে পিছিয়ে পড়া অসহায় শ্রেণির জনতার পাশে যে সহযোগিতার হাত বাড়িয়েছে তা সত্যি বিপ্লব ঘটনা বলা যায়। অত্র সংগঠনের সেবামূলক কার্যক্রম লোকমুখে ও অনলাইন প্লাটফর্মে ভাইরাল হওয়ার কারনে দেবদুয়ার শেখপাড়া মানবিক ফাউন্ডেশন একটি সেবামূলক মডেল হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।
আনন্দের অনুভূতি হলো পাশ্ববর্তী বিভিন্ন জনপদে দেবদুয়ার শেখপাড়া মানবিক ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রমে প্রলুব্ধ হয়ে বিভিন্ন স্থানে এমন সংগঠন গড়ে তোলার আলাপ আলোচনা চলছে।
রমজানে মুসলিম উম্মার ইফতারি ধর্মীয় দৃষ্টিতে বড় মাপের সওয়াবের কাজ।
দেবদুয়ার শেখপাড়া মানবিক ফাউন্ডেশনের এহেন সেবামূলক কার্যক্রমের উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করে অনেকেই সাদুবাদ জানিয়েছে।
শেখপাড়া মানবিক ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হোক, আরও প্রসারিত হোক, বেঁচে থাকুক মানবতা, বেঁচে থাকুক মানবিকতা। শেখপাড়া মানবিক ফাউন্ডেশন যে সেবামূলক কার্যক্রমের প্রদীপ প্রজ্বলিত করেছে তা অনন্ত কাল ধরে অসহায় শ্রেণির জনতার আস্থার মূর্ত প্রতিক হোক। অত্র ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট সকলের সুস্থতা, উন্নতি ও মঙ্গল কামনা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park