1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

ফরিদপুর-৪ আসনে বিজয়ের পরও ফুরসত নেই শহিদুল ইসলাম বাবুলের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮০ বার পঠিত

রাজিব আহমেদ (রাজু) ব্যুরোচিফ ফরিদপুর:
নির্বাচনে বিজয়ী হওয়ার পর যেন এক মুহূর্তেরও অবকাশ নেই। দিনরাত ছুটে চলেছেন তিনটি উপজেলার পথে-প্রান্তরে। নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেসব মানুষের কাছে গিয়ে নিজ হাতে আশ্বাস দিচ্ছেন তিনি। আমরা কথা বলছি ফরিদপুর-৪ আসনের বিএনপি থেকে বিজয়ী সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল-এর কথা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে বিএনপির মনোনয়ন পান তিনি। মনোনয়নের আগেই এলাকায় নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে আলোচনায় আসেন শহিদুল ইসলাম বাবুল। এরই ধারাবাহিকতায় বিপুল ভোটে নির্বাচিত হন তিনি। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১,২৭,৪৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সরোয়ার হোসাইন পেয়েছেন ৭৫,৮০৫ ভোট। প্রায় ৫২ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে দীর্ঘ ৩০ বছর পর ফরিদপুর-৪ আসনে বিএনপিকে বিজয় এনে দেন তিনি।
নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাতে দ্বারে দ্বারে ঘুরছেন। সদরপুর উপজেলা বাজারসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়—নির্বাচনের আগে যাদের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাদের খোঁজে নিজেই ছুটে যাচ্ছেন তিনি। মাঠে-ময়দানে মানুষের ভিড়, দূর-দূরান্ত থেকে আসা শত শত মানুষ—সবার কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং বাস্তবসম্মত আশ্বাস দিচ্ছেন।
যেসব জায়গায় আগে আশ্বাস দিয়েছিলেন, সেসব এলাকায় গিয়ে বাস্তবায়নের রূপরেখাও তুলে ধরছেন তিনি। তার এই নিরন্তর ছুটে চলা ও প্রতিশ্রুতি বাস্তবায়নের আন্তরিক চেষ্টা দেখে স্থানীয়রা বলছেন, “এমন এমপিই তো আমরা চেয়েছিলাম।”
বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় শহিদুল ইসলাম বাবুল বলেন, ভোট যারা দিয়েছেন বা দেননি—সবাই এখন তার দায়িত্ব। প্রতিটি মানুষের প্রতি সম্মান প্রদর্শন করেই তিনি কাজ করতে চান। গত ১২ তারিখ পর্যন্ত সাধারণ মানুষ তাকে বিজয়ী করেছেন; এখন সামনের পাঁচ বছর মানুষের বিজয় দেখতে চান তিনি। ফরিদপুর-৪ আসনের উন্নয়ন ও এলাকাকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় নিয়েই কাজ করে যাবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, নির্বাচনের আগেও তিনি এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবিরসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। এসব উদ্যোগই তাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে আসে বলে মনে করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park