1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

গোপালগঞ্জের ৩টি সংসদীয় আসনের নির্বাচিত এমপিদের আন্তরিক সংবর্ধণা দিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৮ বার পঠিত

গোপালগঞ্জ স্টাফ রিপোর্টার মোহাম্মদ বরকত মোল্লা
গোপালগঞ্জে তিনটি সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা দিয়েছে গোপালগঞ্জের বীর মুক্তি যোদদ্ধারা।গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ খানের
সভাপতিত্ব আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কমিউনিটি সেন্টারে এ আন্তরিক সংবর্ধনা দেওয়া হয়।
গোপালগঞ্জ-১ সংসদীয় আসনের নব-নির্বাচিত (এম, পি ) সেলিমুজ্জামান মোল্লা সেলিম।
গোপালগঞ্জ-২ সংসদীয় আসনের নব-নির্বাচিত (এম, পি ) ডা. কে এম বাবর।
গোপালগঞ্জ-৩ নব-নির্বাচিত (এম, পি) এস, এম জিলানী।
এসময় আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন সহ ৫ উপজেলার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা।
সভায সেলিমুজ্জমান মোল্লা ( এমপি) প্রথমেই ৭১ এর স্বাধীনতা যুদ্ধের বিজয়ী পক্ষের দুইটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও আওয়ামীলীগ কে ভিত্তি করে বিএনপির বিপুল ভোটে জয়লাভ করার সার্থকতা মুক্তিযোদ্ধা ও বাংলাদেশর সর্বসাধারণ জনগণকে ধন্যবাদ জানান, বিরোধী দলীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে তীব্র কঠোর হয়ে আহ্বান জানান। তার বক্তব্যে মুক্তিযোদ্ধাদের বিশেষ অবদানের জন্য তাদের সহ পরিবারের প্রতি কৃতজ্ঞতা ও শতভাগ সাহায্য প্রদান করবেন বলে আশ্বস্ত করেন।
এম, পি, ডা : কে এম বাবর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আরো উন্নত করতে আশ্বস্ত করেন ও মুক্তিযোদ্ধাদের সার্বিক চিকিৎসার সর্বনিম্ন খরচের ব্যবস্থা নেবেন বলে জানান মুক্তিযোদ্ধা ও গোপালগঞ্জের সকল মানুষের প্রতি তিনি আন্তরিক সম্মাননা ও ধন্যবাদ জানান।
এম, পি, এস. এম. জিলানী জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ৩ জন মনোনীত প্রার্থীদের সাথে নিয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার করেন এবং স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তির বিরুদ্ধে লড়াইয়ের সংগ্রাম অব্যাহত রাখতে মুক্তিযোদ্ধাদের ও দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা বলেন, স্বাধীনতার চেতনা সমুন্নত রাখা ও জেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত এমপিরা মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিশেষ উদ্যোগ নেবেন।
অনুষ্ঠানের শেষে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা দিয়ে এমপিদের সম্মাননা জানানো হয়।

মোঃ মোহাম্মদ বরকত মোল্লা স্টাফ রিপোর্ট
গোপালগঞ্জ
০১৩১০০৬৬১৫৭
২৫-০২-২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park