1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সেটআপ সম্পন্ন: নেতৃত্বে তরুণ দুই শিক্ষার্থী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৭ বার পঠিত

মোঃ শাহাদৎ হোসেন
কুমারখালী উপজেলা সংবাদদাতা |

কুষ্টিয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখার ২০২৬ সেশনের সাংগঠনিক সেটআপ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক জরুরি দায়িত্বশীল বৈঠকে জেলা সভাপতি ও সেক্রেটারির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জেলা শাখার উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মো. ইউসুফ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি ও সাবেক জেলা সভাপতি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার, সাবেক কেন্দ্রীয় সহকারী বায়তুলমাল সম্পাদক আশিকুল ইসলাম চপল এবং কুষ্টিয়া শহর সভাপতি হাফেজ আবু ইউসুফসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

ঘোষিত সেটআপ অনুযায়ী, জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জাহাঙ্গীর আলম। আর জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরান বিশ্বাস।

উল্লেখ্য, তারা দুজনেই ২০২৫ সালের জুলাই অধিবেশন থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন সেশনে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ২০২৬-২০২৭ সেশনের জন্য তাদের দায়িত্ব নিশ্চিত করা হয়েছে।

নবগঠিত কমিটির মাধ্যমে জেলার ছাত্রসংগঠনকে আরও সুসংগঠিত ও সক্রিয় করার লক্ষ্য নিয়েছে। শিবির ও জামায়াতের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, এই তরুণ নেতৃত্ব শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা পালন করবে এবং জেলা পর্যায়ে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park