
কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণীর পেশা মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলাদেশ প্রেসক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এ ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জের বড়নগর রোডস্থ মুনসুরপুর এলাকার খন্দকার মার্কেটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং গণমাধ্যমকর্মীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন বাংলাদেশ প্রেসক্লাব কালিগঞ্জ উপজেলা কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ জোবায়ের হোসেন। বাংলাদেশ প্রেস ক্লাব কালিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোঃ আরাফাত খন্দকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবির হোসেন রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি ডা: এফ রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মেজবাহ উদ্দিন এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম খন্দকার। গাজীপুর জেলা বাংলাদেশ প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ আখতারুল ইসলাম লিখন। বাংলাদেশ প্রেসক্লাব মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারি।বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মেট্রো থানা কমিটির সভাপতি নীলা আক্তার। কালিগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ ইমরান হোসেন সৈকত। কালিগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মোঃ হিমেল। কালিগঞ্জ পৌর যুবদলের সাবেক সভাপতি মোঃ আলী হোসেন খন্দকার। কালিগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ আল আমিন এবং সাধারণ সম্পাদক বিলাল হোসেন। কালিগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাকারিয়া আল মামুন। কালিগঞ্জ প্রেস সোসাইটির সভাপতি মোঃ আক্তার হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ শরীফ হোসেন। শ্রীপুর বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহবুবুল আলম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম। গাজীপুর জেলা প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন। গাজীপুর জেলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মনজুর হোসেন। গাজীপুর জেলা প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক রত্না আক্তার।গাজীপুর জেলা বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য মোঃ আজিজুর রহমান,মোঃ রতন আকন্দ এবং মাহবুবুল আলম।কালিগঞ্জ দলিল লেখকএবং ভেন্ডার কমিটির সাবেক সহ সভাপতি আব্দুর রশিদমোক্তার। বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ সালাউদ্দিন আহমেদএবং বাংলাদেশ প্রেসক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় সংবাদকর্মী,বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।