1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

স্বতঃস্ফূর্তভাবে সাবেক শিবিরের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩১ বার পঠিত

মোঃ আব্দুর রাজ্জাক
বিশেষ প্রতিনিধি, কুষ্টিয়া। কুষ্টিয়া কুমারখালীর আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে
কুমারখালী ও খোকসার সাবেক ছাত্রশিবিরের কর্মী,সাথী,সদস্য ও বর্তমান সাথী, সদস্যদের নিয়ে সাবেক শিবির কুমারখালী-খোকসা উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বাদ আছর কুমারখালীর আবুল হোসেন অডিটোরিয়ামে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রিয় সহকারি অর্থ সম্পাদক আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৮-কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ও বৃহত্তর কুমারখালীর ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি মোঃ আফজাল হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, খোকসা উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম, কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও কুষ্টিয়া জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মোঃ জুলফিকার আলী ও ও কুমারখালী ও খোকসা থানা শাখার বিভিন্ন সভাপতি বৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শাখার সাবেক সভাপতি শরিফুল ইসলাম, বর্তমান জেলা সেক্রেটারি ইমরান বিশ্বাস সহ বর্তমান ও সাবেক বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
বক্তারা বলেন, যে জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা একটি মুক্ত পরিবেশ পেয়েছে সেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে আমরা আবার আন্দোলন করব তবুও ফ্যাসিবাদ আর প্রতিষ্ঠা হতে দেব না।
উক্ত অনুষ্ঠানে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়।
ছাত্রশিবিরের কুষ্টিয়া শহর শাখার সাবেক সভাপতি আমির হোসেন জুয়েলের ঞ্চালনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন আফসার উদ্দিন বালিকা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও রেজাউল করিম।
উক্ত ইফতার মাহফিলের কুমারখালী- অংশগ্রহণ করতে দেখা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park