1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

ডক্টর জাফরুল্লাহর অবদান চিরস্মরণীয়: গণঅধিকার পরিষদ নেতা মাসুম

  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৮১ বার পঠিত

গাজী আঃ আলীম,নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্তের প্রেক্ষিতে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর নাম প্রস্তাবনার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক (ঢাকা মহানগর উত্তর) মনিরুল ইসলাম মাসুম। এক বিবৃতিতে তিনি প্রয়াত এই দেশপ্রেমিকের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
বিবৃতিতে মনিরুল ইসলাম মাসুম বলেন, “গত সরকারের আমলে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমাদের পাশে ছিলেন। তিনি বিভিন্নভাবে আমাদের সাহস ও সহযোগিতা জুগিয়েছেন। বিশেষ করে দেশের গরিব ও মধ্যবিত্ত পরিবারের সুচিকিৎসা নিশ্চিত করতে গণস্বাস্থ্য হাসপাতালের মাধ্যমে তিনি যে নিরলস সেবা দিয়ে গেছেন, তা অতুলনীয়।”
তিনি আরও উল্লেখ করেন, ভিপি নুরের প্রস্তাবনায় ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর নাম থাকাটি একটি অত্যন্ত যৌক্তিক ও সম্মানজনক পদক্ষেপ। মাসুম বলেন, “দেশের জন্য তাঁর যে আত্মত্যাগ ও সহযোগিতা, তা আমরা কখনো ভুলে যেতে পারি না। দেশের ক্রান্তিলগ্নে তাঁর মতো মানুষের অভাব আজ বারবার অনুভূত হচ্ছে।”
উল্লেখ্য, গণঅধিকার পরিষদের এই নেতা মনে করেন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর আদর্শ ও সেবামূলক মানসিকতাকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা সময়ের দাবি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park