1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

আদর্শ লাইব্রেরী ও আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমদের রূহের মাগফিরাত কামনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৭৭ বার পঠিত

শেখ জাফির হোসেন, নিজস্ব প্রতিবেদক:
খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিদাশ কাটী গ্রামে আদর্শ লাইব্রেরী ও আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমদের রূহের মাগফিরাত কামনায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ রমজান ১৪৪৭ হিজরি / ৬ মার্চ ২০২৬) বিকেলে হরিদাশ কাটী পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।এলাকার ধর্মপ্রাণ মুসল্লি,সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব হাফেজ মাওলানা জালাল উদ্দিন সাহেব।উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদর্শ লাইব্রেরীর সভাপতি মোঃ হাসান-উজ-জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম আলহাজ্ব হাফেজ আসাদুল্লাহ আল গালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচটি জাতীয় পত্রিকার খুলনা বিভাগীয় সম্পাদক ডাঃ মোঃ নাজমুল আহসান।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা ফজলুর রহমান, মুফতি আব্দুল হান্নান,আলহাজ্ব শেখ মুমিন উদ্দিন,মোঃ আলমুন হোসাইন,ইকবাল হোসেন বাবলু,মোঃ হাবিবুর রহমান,আব্দুল হান্নান,গাজী হাবিবুল্লাহ,মোহাম্মদ তোফাজ্জল হোসেন,শেখ আব্দুল গফুর,বিল্লাল হোসেন, মোঃ দিদারুল ইসলাম,মোঃ খায়রুল ইসলাম এবং মিজানুর রহমান (বালি)।
এছাড়াও উপস্থিত ছিলেন আদর্শ লাইব্রেরী ও আদর্শ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ সাঈদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য,সমাজে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মৃত মুসলমানদের জন্য দোয়া করার গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন।তারা বলেন,রমজান মাস হচ্ছে রহমত,মাগফিরাত ও নাজাতের মাস।এই মাসে দান-সদকা,ইফতার করানো এবং মৃতদের জন্য দোয়া করা অত্যন্ত সওয়াবের কাজ।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন..“আর তারা বলে, হে আমাদের প্রতিপালক!আমাদেরকে এবং আমাদের পূর্বে যারা ঈমান এনেছে তাদেরকে ক্ষমা করে দিন।”(সূরা আল-হাশর:১০)
হাদিস শরীফে রাসুলুল্লাহ (সা.)বলেছেন..“যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে,সে রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করবে,অথচ রোজাদারের সওয়াবে কোনো ঘাটতি হবে না।”(তিরমিজি)
আলোচনা শেষে মরহুমদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা ফজলুর রহমান।
পরে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।ইফতার মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা ও পরিবেশন কার্যক্রম পরিচালনা করেন আদর্শ লাইব্রেরীর স্বেচ্ছাসেবক (ভলান্টিয়ার)সদস্যরা।
অনুষ্ঠানটি এলাকাবাসীর মধ্যে ধর্মীয় চেতনা,ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park