1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

রমাদানে আল-হিকমাহ্ মানব কল্যাণ ফাউন্ডেশনের ফুড প্যাকেজ বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১২০ বার পঠিত

তানভীর হোসাইন
স্টাফ রিপোর্টার
পবিত্র মাহে রমাদাডন উপলক্ষে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে আল-হিকমাহ্ মানব কল্যাণ ফাউন্ডেশন। সংগঠনটির পক্ষ থেকে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সম্বলিত ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।
গতকাল রাতে রায়পুর–মীরগঞ্জ রোডের শাহাদাতপুর বাঁশতলী এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবীরা এলাকার বিপুল সংখ্যক অসচ্ছল পরিবারের মাঝে ফুড প্যাকেজ তুলে দেন।
বিতরণ করা প্যাকেজে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী অন্তর্ভুক্ত ছিল, যা পবিত্র রমাদান মাসে সেহরি ও ইফতারের জন্য উপকারে আসবে বলে জানান আয়োজকরা।
সংগঠনের দায়িত্বশীলরা বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। মানবিক দায়বদ্ধতা থেকে তারা নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন এবং ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ফুড প্যাকেজ পেয়ে উপকৃত পরিবারগুলো আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের সদস্যদের জন্য দোয়া করেন। মানবসেবামূলক এই উদ্যোগ স্থানীয়দের মাঝেও প্রশংসা কুড়িয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park