1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

গড়েয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেপ্তার।

  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩৯ বার পঠিত

(স্টাফ রিপোর্ট:-মোঃ নুরুল আলম)

আজ ৭ই-মার্চ ২০২৬ ইংরেজি রোজ শনিবার। গড়েয়া বাজার এলাকা থেকে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন – গড়েয়া চোঙ্গাখাতা গ্রামের মো. পিয়াস হোসেন ওরফে নীরব (২২) এবং চক হলদি গ্রামের মো. হৃদয় মিয়া (২৭)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গড়েয়া বাজারের হুদা মার্কেটের পেছনে দুই ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছেন।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাঁদের আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁদের দেহ তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে পিয়াস হোসেনের প্যান্টের পকেট থেকে এক পাতায় ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া হৃদয় মিয়ার পকেট থেকে পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসা বাদে গ্রেপ্তার কৃতরা দীর্ঘদিন ধরে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আস ছিলেন বলে স্বীকার করেছেন।এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)ধারার সারণির ২৯(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেপ্তার কৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park