1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

দুদক চেয়ারম্যান হিসেবে সাবেক বিচারপতি মোতাহার হোসেনের গুঞ্জন: ন্যায়বিচারের সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত

  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৭৭ বার পঠিত

গাজী আঃ আলীম,নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরবর্তী চেয়ারম্যান হিসেবে সাবেক বিচারপতি মোতাহার হোসেন নিয়োগ পেতে পারেন—সম্প্রতি এমন সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ২০১৩ সালে তৎকালীন সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা অর্থপাচার মামলায় খালাস দিয়ে মোতাহার হোসেন যে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, তা নতুন করে আলোচনায় উঠে আসছে।
গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাসুম এই সংবাদকে স্বাগত জানিয়ে বলেন, “গণমাধ্যমের এই খবর যদি সত্যি হয়, তবে তা হবে বর্তমান বাংলাদেশের বিচার বিভাগ ও প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমাদের রয়েছে, তা বাস্তবায়নে বিচারপতি মোতাহার হোসেনের মতো সৎ ও নির্ভীক একজন মানুষই এই মুহূর্তে দুদক চেয়ারম্যান পদের জন্য যোগ্যতম ব্যক্তি।”
ইতিহাসের সেই আলোচিত রায় ও নির্বাসন
২০১৩ সালের ১৭ নভেম্বর ছিল বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। তৎকালীন আওয়ামী লীগ সরকার কর্তৃক তারেক রহমানের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার সংক্রান্ত সাজানো দুর্নীতির মামলার রায় দিয়েছিলেন এই বিচারপতি। সরকারের পক্ষ থেকে তারেক রহমানকে সাজা দেওয়ার জন্য চরম চাপ থাকা সত্ত্বেও তিনি কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন।
অভিযোগ রয়েছে, সরকারের ফরমায়েশ অনুযায়ী মিথ্যা রায় লিখতে রাজি না হওয়ায় তৎকালীন একটি প্রভাবশালী গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হত্যার হুমকিও দিয়েছিল। কিন্তু অটল মোতাহার হোসেন এজলাসে বসে নিজের বিবেক অনুযায়ী লেখা রায়ই পাঠ করেন। এরপরই শুরু হয় তার জীবনের ওপর নেমে আসা অবর্ণনীয় নির্যাতন। প্রাণভয়ে তিনি দীর্ঘ ১৮ বছর দেশ ছেড়ে বিদেশে নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হন। প্রবাসে থাকাকালীন তিনি তার ক্যানসার আক্রান্ত স্ত্রীর শেষ দিনগুলোতেও পাশে থাকতে পারেননি, যা এক মানবিক ট্র্যাজেডি হিসেবে আজও মানুষের মনে গেঁথে আছে।
প্রত্যাশা ও আশাবাদ
বর্তমানে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের যে দাবি উঠেছে, সেখানে বিচারপতি মোতাহার হোসেনের নাম আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মনিরুল ইসলাম মাসুম আরও যোগ করেন, “দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় যেখানে আইন-আদালত হাসিনার ইশারায় পুতুলের মতো চলেছে, সেখানে বিচারপতি মোতাহার সাহেব ছিলেন মেরুদণ্ড সোজা রাখা এক বিরল ব্যক্তিত্ব। তিনি যদি দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব পান, তবে আমরা আশা করি এই সংস্থাটি সত্যিকার অর্থে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করতে পারবে এবং মানুষের হারানো আস্থা ফিরে আসবে।”
এখন দেশবাসীর নজর এখন সেই চূড়ান্ত ঘোষণার দিকে, যা হতে পারে আগামী দিনের দুর্নীতিবিরোধী লড়াইয়ের নতুন এক মোড়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park