1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

অক্সিজেন-হাটহাজারী মহাসড়কে জ্বালানি তেলের তীব্র সংকট: বিপাকে চালকরা।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পঠিত

মোঃ শাহাবুদ্দিন
স্টাফ করেসপন্ডেন্ট একুশে নিউজ

চট্টগ্রাম নগরীর প্রবেশদ্বার অক্সিজেন থেকে হাটহাজারী পর্যন্ত বিস্তৃত মহাসড়কের অধিকাংশ ফিলিং স্টেশনে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে।
মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, এই রুটের প্রায় সবকটি ফিলিং স্টেশনে ‘তেল নেই’ বাঁশ এবং ড্রাম দিয়ে পাম্পের প্রবেশ পথ বন্ধ রাখা হয়েছে।
একমাত্র আলাওল ফিলিং স্টেশন ছাড়া আর কোথাও ডিজেল বা অকটেন মিলছে না।
​ভোগান্তির চিত্র।
​দুপুর থেকেই ওই এলাকার ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।
তবে সরবরাহ না থাকায় সাধারণ পরিবহন চালক ও ব্যক্তিগত গাড়ি মালিকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
অনেক চালক এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরেও তেল না পেয়ে রাস্তার মাঝপথেই গাড়ি থামিয়ে রাখতে বাধ্য হচ্ছেন।
​চালকদের অভিযোগ
​হাটহাজারী রুটের এক বাস চালক জানান:
​”অক্সিজেন থেকে গাড়ি নিয়ে বের হয়ে তিন-চারটা পাম্প ঘুরলাম, কোথাও তেল নেই। শেষমেশ আলাওল ফিলিং স্টেশনে আসলাম, কিন্তু এখানেও যে পরিমাণ ভিড়, তাতে তেল পাব কি না জানি না।”
​কর্তৃপক্ষের বক্তব্য
​নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ফিলিং স্টেশন মালিক জানান, ডিপো থেকে চাহিদামতো তেলের সরবরাহ না পাওয়ায় তারা পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। তবে কী কারণে এই সরবরাহ ঘাটতি, সে বিষয়ে বিপিসি (বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন) থেকে এখনও স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
​বর্তমানে এই রুটের একমাত্র সচল পাম্প আলাওল ফিলিং স্টেশনে তেলের জন্য শত শত যানবাহনের জটলা সৃষ্টি হয়েছে,
যার ফলে মহাসড়কের কিছু অংশে ধীরগতিতে যান চলাচল করছে।
সাধারণ মানুষ দ্রুত এই সংকট নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park