1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১১২ বার পঠিত

মনিরুল ইসলাম আকন্দ সোহেল (স্টাফ রিপোর্টার) নেত্রকোনা:
নেত্রকোণার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় কেন্দুয়া প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ডক্টর আলহাজ্ব রফিকুল ইসলাম হিলালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিফাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাঈমুল হাসান চৌধুরী, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান ভূইয়া মজনু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান এবং সদস্য মজনু রহমান খন্দকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, বিজয় রজক, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক রাখাল বিশ্বাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিলবাহার খান, সদস্য হারেছ ফকির ও আশরাফ উদ্দিন প্রমুখ।
এছাড়াও সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙালি, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, নান্দাইল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবি সিদ্দিক খসরু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম. আবদুল ওয়াদুদ ভুঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানায় কেন্দুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি ডক্টর রফিকুল ইসলাম হিলালী রমজানের তাৎপর্য তুলে ধরে সবাইকে ঐক্য, সহমর্মিতা ও সমাজকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park