1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

কাশিয়ানীতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৩,০০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা*

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৯৪ বার পঠিত

গোপন তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মুকসুদপুর ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন একটি স্থানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সম্ভাব্য জ্বালানি সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেল মজুদ করছে—এমন তথ্য পাওয়ার পর গোপালগঞ্জ জেলায় মোতায়েনকৃত সেনাবাহিনীর ইউনিটটির এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাশিয়ানী আর্মি ক্যাম্প, মুকসুদপুর থানা পুলিশ এবং জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে প্রায় ৩,০০০ লিটার অবৈধভাবে মজুদ করা ডিজেল জব্দ করা হয়। এছাড়া সংরক্ষণস্থলে অগ্নি-নিরাপত্তার কোনো ব্যবস্থা না থাকায় তা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে প্রতীয়মান হয়। এ ঘটনায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার দায়ে ব্যবসায়ী মোঃ জালাল (৪৮), পিতা: আবু শেখ (৭০)-এর ব্যবসায়িক লাইসেন্স জব্দ করা হয় এবং তাকে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এই অভিযানের মাধ্যমে অবৈধ জ্বালানি মজুদ কার্যক্রম বন্ধ হওয়ায় বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং স্থানীয় জনগণ এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। জনস্বার্থে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা, মজুদদারির মতো অসাধু কার্যক্রম প্রতিরোধ করা এবং সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে, স্থানীয় জনগণ বিশ্বাস করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park