1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াক আউট: ‘আওয়ামী লীগের কষ্ট হলেও অর্জিত হয়েছে বিএনপির লক্ষ্য’

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২২৭ বার পঠিত

গাজী আঃ আলীম,নিজস্ব প্রতিবেদক:
সংসদে রাষ্ট্রপতির ভাষণ চলাকালীন বিরোধী দলের ওয়াক আউট এবং প্রতিবাদ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাসুম।গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি এই ঘটনাকে আওয়ামী লীগের জন্য এক প্রকার‘রাজনৈতিক অস্বস্তি’এবং বিরোধী দলের জন্য ‘কৌশলগত অর্জন’হিসেবে অভিহিত করেন।
আওয়ামী লীগের অস্বস্তি ও বিএনপির অর্জন,মনিরুল ইসলাম মাসুম বলেন,”সংসদে বিরোধী দলের ওয়াক আউটে কার্যত সবারই লাভ হয়েছে,শুধু কষ্ট পাচ্ছে আওয়ামী লীগ।আওয়ামী লীগের নিয়োগ দেওয়া রাষ্ট্রপতির মুখ থেকেই যখন তাদের শাসনকে’ফ্যাসিবাদী’বলা হয় কিংবা তাদের’দুর্নীতিবাজ’হিসেবে চিহ্নিত করা হয়,তখন সেটি বিএনপির রাজনৈতিক অবস্থানের একটি বড় অর্জন হিসেবে গণ্য হয়।”তিনি আরও যোগ করেন,”বিরোধী দল খুশি যে তারা রাষ্ট্রপতির সামনে দাঁড়িয়ে সরাসরি প্রতিবাদ জানাতে পেরেছে।কিন্তু মাঝখান দিয়ে মন খারাপ আওয়ামী লীগের;কারণ তাদের নিজেদের মনোনীত ব্যক্তিই তাদের বিরুদ্ধে কথা বলছেন।”
প্রতিবাদের ধরন ও‘ভণ্ডামি’র প্রশ্ন,
বিরোধী দলের এই অবস্থানের প্রশংসা করলেও তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন মাসুম।তিনি বলেন:
“বিরোধী দলের আজকের প্রতিবাদকে আমি সাধুবাদ জানাই।তবে এই প্রতিবাদের সাথে কিছুটা ভণ্ডামিও যুক্ত ছিল বলে আমি মনে করি।কারণ,এই বিরোধী দলই গত ৮ই আগস্ট এই রাষ্ট্রপতির কাছ থেকেই শপথ গ্রহণ করেছিল।যে রাষ্ট্রপতিকে তারা আজ প্রত্যাখ্যান করছেন, তার কাছেই তারা শপথ নিয়েছিলেন—এটাই বাস্তবতা।”
চূড়ান্ত মূল্যায়ন,মাসুম তার বক্তব্যের শেষে বলেন, ভণ্ডামির বিষয়টি পাশে রাখলেও আওয়ামী লীগের নিয়োগকৃত রাষ্ট্রপতির বিরুদ্ধে বিরোধী দলের এই কঠোর অবস্থান দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ইতিবাচক পদক্ষেপ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park