1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছার প্রতাপকাটিতে গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১২৯ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার প্রতাপকাটি গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(১২মার্চ) দুপুরে নবনির্মিত অফিস ভবন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এসডিএফ)পরিচালিত রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিউরশীপ অ্যান্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট(আরইএলআই)প্রকল্পের আওতায় এসডিএফ জেলা অফিসের সহযোগিতায় মধ্য প্রতাপকাটি গ্রাম সমিতি এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত অফিস ভবনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
এসডিএফ জেলা ব্যবস্থাপক কাজী হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মকর্তা (এলইএল) মোঃ সালাউদ্দিন। লাইভলীহুড জেলা কর্মকর্তা তাসরিন জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাস্টার অফিসার মুরারি মোহন সরকার,সিএফসি দেবব্রত ঘোষ,সিএফ আক্তার হোসেন,সাধনা বাওয়ালী,সিএফ স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা মোঃ রাসেল,আরসিসি ম্যানেজার হাবিব রেজা,এলএসপি প্রশান্ত ঘোষ,ডাটা এন্ট্রি অপারেটর শরিফুল ইসলাম,মধ্য প্রতাপকাটি গ্রাম সমিতির সভাপতি শিরিনা আক্তার, ক্লাস্টার সোসাইটির সভাপতি মনিরা পারভীন,সুফিয়া বেগম ও রত্না মন্ডল।
বক্তারা বলেন,এসডিএফ ও গ্রাম সমিতির সহযোগিতায় বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে এলাকার নারীরা দক্ষতা অর্জন করছেন।এসব প্রশিক্ষণের মাধ্যমে তারা উৎপাদনমুখী কর্মকাণ্ডে যুক্ত হয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠছেন এবং গ্রামীণ অর্থনীতি ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,গ্রাম সমিতির সদস্য ও এলাকার নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park