1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

দাঁড়িপাল্লার সমর্থনে তবলছড়ি বাজারে জামায়াতের প্রার্থী মোখতার আহম্মদের গণসংযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

মো: সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

রাঙামাটি ২৯৯ নং সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ তবলছড়ি বাজার এলাকায় গণসংযোগ পরিচালনা করেন। আজকের এই গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন—জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা সেক্রেটারি মোঃ মানছুরুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলা সভাপতি আবদুস সালাম, রাঙামাটি পৌর আমীর মোঃ মাইনুদ্দিন, পৌরসভা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ রহমত উল্লাহ, সদর উপজেলা সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, পৌরসভা শূরা ও কর্মপরিষদ সদস্য মোঃ জয়নাল আবেদীন, রফিকুল ইসলাম, আবদুর রাজ্জাক, শফিউল আযম, ৪ নং ওয়ার্ড সভাপতি আহমদ হোসেন।

গণসংযোগে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন এবং এলাকার উন্নয়ন, শান্তি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park