1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

রাঙামাটি বধির বিদ্যালয়ে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পঠিত

মোঃ সোহেল রানা, স্টাফ রিপোর্টার

রাঙ্গামাটিতে বধির (বাক্-শ্রবণ) ছাত্র-ছাত্রী ও সদস্যদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৩টায় রাঙ্গামাটি শহরের আসামবস্তি এলাকায় অবস্থিত রাঙ্গামাটি বধির (বাক্-শ্রবণ) বিদ্যালয়ে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল আল হক এর সভাপতিত্বে ও রাঙ্গামাটি বধির (বাক্-শ্রবণ) বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নাছির উদ্দীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বধির কল্যাণ সমিতির সভাপতি ও চিত্রশিল্পী মোঃ ইব্রাহিম (মাস্টার), বিশিষ্ট সমাজসেবক সুফিয়া কামাল ঝিমি, সাংকেতিক ভাষায় অনুষ্টান সঞ্চালনা করেন বধির বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দোভাষী হাছিনা বেগম, রাঙ্গামাটি বধির কল্যাণ সমিতির সহ সভাপতি মোঃ সাগর আলী (বধির), সাধারণ সম্পাদক টিটু চৌধুরী (বধির) সহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. হাবীব আজম বলেন, প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, “বধির শিশুদের জন্য শিক্ষা ও সামাজিক সহায়তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের সবাই এগিয়ে এলে তাদের জীবন আরও সুন্দর ও সম্ভাবনাময় হয়ে উঠবে।”
তিনি আরও বলেন, পবিত্র রমজান মাস সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরে বধির (বাক্-শ্রবণ) ছাত্র-ছাত্রী ও সদস্যদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়।
এছাড়াও লন্ডন প্রবাসী দাতা ও সমাজ সেবক মোঃ সেলিম হায়দার রাঙামাটি বধির (বাক-শ্রবণ) বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী ক্রয় করার জন্য এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন। সকল বধির প্রতিবন্ধীদের পক্ষ থেকে এই অনুদানের জন্য তারা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park