1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পর্যটন সেবার মান বাড়াতে রাঙামাটিতে ট্যুর গাইডদের

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পঠিত

ভেস্ট বিতরণ
মোঃ সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি

নিরাপদ ও উন্নত মানের পর্যটক সেবা নিশ্চিত করা এবং রাঙামাটিকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রশিক্ষিত ট্যুর গাইডদের মাঝে ভেস্ট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে শহরের রিজার্ভ বাজারের রয়েল ডাইন রেস্টুরেন্টে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পর্যটন বিষয়ক আহ্বায়ক মো. হাবীব আজমের পক্ষ থেকে ট্যুর অপারেটর হিল ট্রেকার্স রাঙামাটি-এর সদস্যদের হাতে ট্যুর গাইডদের জন্য এই ভেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব রাঙামাটির সভাপতি বাদশা ফয়সাল, বিভিন্ন স্টেকহোল্ডার, হাউস বোট ও ট্যুরিস্ট বোট মালিকসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
হিল ট্রেকার্স রাঙামাটির পক্ষ থেকে সংগঠনের পরিচালক মোকাদ্দেম সাইফ, সদস্য তাজুল ইসলাম তাজ ও আলমগীর হোসেন ভেস্ট গ্রহণ করেন। এ সময় পর্যটন বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর আল আমিন সাজিদ এবং হিল ট্রেকার্স রাঙামাটির ট্যুর গাইড মো. রওনক রহমান, আবু সাঈদ মোহাম্মদ সায়িম, শোয়েব বিন আলম মাহিরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মো. হাবীব আজম বলেন, “রাঙামাটি পার্বত্য জেলার পর্যটন সম্ভাবনা অপরিসীম। পর্যটকদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে দক্ষ ও প্রশিক্ষিত ট্যুর গাইড অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্যুর গাইডদের পরিচিতি ও পেশাগত মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে এই ভেস্ট প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও পর্যটন খাতের উন্নয়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বিভিন্ন কার্যক্রম হাতে নেবে।”
তিনি আরও বলেন, “সমন্বিত উদ্যোগের মাধ্যমে রাঙামাটিকে একটি নিরাপদ ও আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
আয়োজকরা জানান, প্রশিক্ষিত ট্যুর গাইডদের মাধ্যমে পর্যটকদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করা এবং রাঙামাটির পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park