1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

আত্মীয়-স্বজন নয়, জনগণের স্বার্থে রাজনীতি করি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পঠিত

রাজিব আহমেদ (রাজু) ব্যুরোচিফ ফরিদপুর:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, তিনি আত্মীয়-স্বজনের জন্য নয়, বরং জনগণের স্বার্থে রাজনীতি করেন। জনগণই তার প্রধান শক্তি এবং তাদের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করাই তার লক্ষ্য।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার আমিনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমি জনগণের স্বার্থে রাজনীতি করি। কোনো আত্মীয়-স্বজনকে চিনে কাজ করার সুযোগ নেই। একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে সংসদে যেতে পেরেছি। জনগণ আমাদের যে দায়িত্ব দিয়েছে, তা সঠিকভাবে পালন করতে হবে। সব ধরনের লোভ-লালসা থেকে বিরত থেকে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। “এখনো ভোটের আঙুলের কালো ছাপ শুকায়নি, কিন্তু ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। বিএনপির ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো রয়েছে, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।”
তিনি বলেন, “১৭ বছরের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে গত ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। এতদিন যে সংসদ অকার্যকর ছিল, তা আবার কার্যকর হয়েছে। এটি দেশের গণতন্ত্র, রাজনীতি ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সৎভাবে চলতে হবে এবং সবসময় এলাকার মানুষের পাশে থাকতে হবে। “আমার নাম ব্যবহার করে কেউ যদি কোনো অন্যায় দাবি নিয়ে আসে, তাহলে তাকে প্রশ্রয় দেবেন না। আমার সবচেয়ে বড় আপনজন হলো সালথা ও নগরকান্দার মানুষ।”
এসময় মাটি কাটা ও অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের সতর্ক করে তিনি বলেন, এসব অপকর্ম থেকে সবাইকে বিরত থাকতে হবে। প্রশাসন যদি অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে উদ্যোগ নেয় এবং কেউ দলীয় পরিচয় ব্যবহার করে বাধা দেয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park