1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

মির্জা আব্বাসের সুস্থতা কামনা ও প্রবীণ রাজনীতিকদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান গণঅধিকার পরিষদের

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

গাজী আঃ আলীম,নিজস্ব প্রতিবেদক |
বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দীর্ঘ রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাসুম।আজ এক বিবৃতিতে তিনি মির্জা আব্বাসের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
বিবৃতিতে মনিরুল ইসলাম মাসুম বলেন,”ঢাকার বুকে মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির একজন সম্মানিত ও সফল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।তিনি বহু বছর ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তাঁর জীবনের বড় একটি সময় জাতীয়তাবাদী আদর্শ ও দলের জন্য উৎসর্গ করেছেন।দেশের রাজনীতি ও মানুষের কল্যাণে তাঁর অবদান অনস্বীকার্য।”সুস্থতা কামনা ও দোআ,
মির্জা আব্বাসের শারীরিক অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন,”মহান আল্লাহর দরবারে দোয়া করি,তিনি যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং দীর্ঘ নেক হায়াত দান করেন।আমিন।”
রাজনৈতিক শিষ্টাচার ও সম্মানের গুরুত্ব সাম্প্রতিক বিভিন্ন আলোচনা ও সমালোচনার প্রেক্ষিতে মাসুম তাঁর বিবৃতিতে প্রবীণ নেতাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের ওপর জোর দেন।তিনি বলেন:”প্রাকৃতিক জগতে অনেকেই অনেক ধরনের কথা বলে থাকে। কিন্তু কিছু কথা বলার আগে মানুষের বয়স, অভিজ্ঞতা ও সম্মানের দিকটি বিবেচনা করা অত্যন্ত জরুরি।আমাদের সবার উচিত হবে—যে যাই বলুক না কেন,অন্তত একজন প্রবীণ ও সম্মানিত ব্যক্তির প্রতি সম্মান বজায় রেখে কথা বলা।”
বিবৃতির শেষে তিনি একটি নৈতিক শিক্ষার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন,”সম্মান দিলে সম্মানই ফিরে আসে—এটাই আমাদের সামাজিক ও নৈতিক শিক্ষা।”
দলমত নির্বিশেষে রাজনৈতিক অঙ্গনে জ্যেষ্ঠ নেতাদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করে সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতি চর্চার আহ্বান জানান এই তরুণ নেতা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park