
মোঃ আবুল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি : গতরাত আনুমানিক ৩ ঘটিকার সময় সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা ঝুরঝুরি গ্রামের আবুল কালামের বাড়িতে চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েন পাশের বোয়ালিয়া গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ লিটন (৩২)। উক্ত বাড়িতে চুরি করতে গেলে আবুল কালামের স্ত্রী সেহরি রান্না করার জন্য ঘর হতে বাহির হলেই চোর তার সামনে পড়ে। সাথে সাথে আবুল কালামের স্ত্রী বাড়ির গেট আটকে দিয়ে চিৎকার করে উঠলে আশেপাশের লোকজন ছুটে চলে আসে এবং হাতেনাতে চোরকে ধরে ফেলে। পরে উপস্থিত জনগণ চোরকে উত্তম মাধ্যম প্রহার করতে থাকে এবং গাছের সাথে বেঁধে ফেলে। স্থানীয় লোকজন থানায় পুলিশকে ফোন দিলে পুলিশ এসে চোরকে ধরে নিয়ে যায়। বর্তমান লিটন মিয়া তাড়াশ থানায় পুলিশ হেফাজতে আছে।