1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছায় নবাগত ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরীর যোগদান

  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।

পাইকগাছায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন ওয়াসিউজ্জামান চৌধুরী। তিনি ৩ ডিসেম্বর বুধবার দুপুরে যোগদান করেন। এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী। পরে তিনি নিজ কার্যালয়ে উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, দারিদ্র বিমোচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সিএ আব্দুল বারী ও কৃষ্ণপদ মন্ডল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
উল্লেখ্য ওয়াসিউজ্জামান চৌধুরী এর আগে কুমিল্লা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ৩৭ তম বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তা হিসেবে ২০১৯ সালে সহকারী কমিশনার পদে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এরপর ২০২৩ সালে তিনি সহকারী কমিশনার ভূমি হিসেবে পটুয়াখালীর দশমিনা উপজেলায় যোগদান করেন। সর্বশেষ তিনি নির্বাহী কর্মকর্তা হিসেবে কুমিল্লা জেলা পরিষদে কর্মরত ছিলেন। ওয়াসিউজ্জামান চৌধুরীর জন্মস্থান ময়মনসিংহ সদর। গর্বিত পিতা এবং মাতা চাকুরী শেষে অবসর জীবন যাপন করছেন। ওয়াসিউজ্জামান এর সহধর্মিণী পেশায় একজন চিকিৎসক। সকলের সহযোগিতায় এলাকার উন্নয়ন ও অগ্রগতি কে এগিয়ে নেওয়ার পাশাপাশি প্রশাসনিক সব ধরনের সেবা মানুষের দৌর গোড়ায় পৌঁছে দিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন উপজেলা প্রশাসনের নবাগত নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park