1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

কালিগঞ্জে কলুন গ্রামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১০৮ বার পঠিত


কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : পবিত্র মাহে রমজানের পুণ্যময় পরিবেশে সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে রবিবার, ১৫ মার্চ ২০২৬ ইং তারিখে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা(বি.জে.এস.এস.) গাজীপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা ও একুশে নিউজ পত্রিকার বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শাকিল ভূইয়া এই মাহফিলের প্রধান উদ্যোক্তা ও আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার রক্তারপুর ইউনিয়নের কলুন গ্রামে অবস্থিত কলুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ—শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, ছাত্র-যুবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। ইফতারের পূর্ব মুহূর্তে সমবেত অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য বৈচিত্র্যময় খাবারের আয়োজন করা হয়। মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে সকলে একযোগে ইফতার করেন এবং পরবর্তীতে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। দোয়ায় দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং শাকিল ভুঁইয়ার পিতা মৃত মমফিজউদ্দিন ভুইয়ার জান্নাত কামনা করেন ও আয়োজকের (শাকিল ভুঁইয়ার ):দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয় এবং এলাকার সকল শ্রেণীর মানুষের জন্য সুস্থতা দারিদ্রতা ও বিপদ আপদ থেকে মুক্তির জন্য দোয়া করা হয়।এই উদ্যোগের মাধ্যমে প্রতি বছরের ন্যায় এবারও মোহাম্মদ শাকিল ভূইয়া সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবামূলক কাজে নিয়মিত অংশগ্রহণ করে এলাকায় ইতিবাচক ভূমিকা রাখছেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বি.জে.এস.এস.এর গাজীপুর জেলা কমিটির সদস্যরা। আয়োজকরা জানান,এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে যাতে রমজানের ফজিলত সকলের মাঝে ছড়িয়ে পড়ে এবং সমাজে শান্তি ও ভালোবাসার বন্ধন আরও মজবুত হয়।এই ইফতার মাহফিল স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং ধর্মীয় ও সামাজিক ঐক্যের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park