1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

সম্প্রীতির বন্ধনে একত্রিত পাইকগাছা: প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিলে মিলনমেলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৯৭ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে পাইকগাছা প্রেসক্লাবের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ),২৭ রমজান প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এক মিলনমেলার সৃষ্টি হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.মোসলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা.আব্দুল মজিদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এম.এনামুল হক,পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ,উপজেলা বিএনপির সদস্য সচিব এস.এম.ইমদাদুল হক এবং পৌর সেক্রেটারি কামাল আহমেদ সেলিম নেওয়াজ।
প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল,মেছের আলি সানা,সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম,মিরাজুল ইসলাম মিরাজ,শেখ আব্দুল কুদ্দুস,অ্যাডভোকেট একরামুল হক বিশ্বাস,হুরায়রা বাদশা এবং অ্যাডভোকেট হাসিবুর রহমান।এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস.এম.বাবুল আক্তারসহ সাংবাদিক জি.এ.গফুর,বি.সরকার, স্নেহেন্দু বিকাশ,এম.আর.মন্টু,প্রমথ রঞ্জন সানা, প্রভাষক আ.রাজ্জাক,আবুল হাশেম,পূর্ণ চন্দ্র মন্ডল,বদিউজ্জামান,আশরাফুল ইসলাম সবুজ, শাহরিয়ার কবির,শাহ জামান বাদশা,খোরশেদ আলম,উজ্জ্বল দাশসহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বিশিষ্ট ব্যবসায়ী,সরকারি ও বেসরকারি চাকরিজীবী,সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।দল-মত নির্বিশেষে সকলের উপস্থিতিতে ইফতার মাহফিলটি এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় পরিণত হয়।
ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি,মুসলিম উম্মাহর শান্তি,অসুস্থদের সুস্থতা এবং প্রয়াতদের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হান্নান ওমর।
অনুষ্ঠানে আগত অতিথিরা পাইকগাছা প্রেসক্লাবের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।তারা বলেন, এ ধরনের আয়োজন সমাজে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।ইফতারের পর উপস্থিত সকলে একসাথে মাগরিবের নামাজ আদায় করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park