
মোঃ সোহেল রানা, স্টাফ রিপোর্টার
রাঙ্গামাটি শহরে মাদক ও অসামাজিক কার্যকলাপ দমনে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শহরের রিজার্ভ বাজারসহ বিভিন্ন মাদক স্পটে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক সেবনের অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রাশেদুল ইসলাম (২৯), টিসু চৌধুরী (২৯), মোঃ শাহ আলম (৩৭), মোঃ আলমগীর (৩০), মোঃ রিদম (২৮), মমিন উদ্দিন (৩০) ও মোঃ ইউসুফ (২৩)। তারা রিজার্ভ বাজার ও আশপাশ এলাকার বাসিন্দা।
এছাড়া অভিযানের অংশ হিসেবে রিজার্ভ বাজার এলাকায় অবস্থিত শুকতারা বোর্ডিং, হোটেল জেরিন ও হোটেল হিল এড্রেস নামক আবাসিক হোটেলে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পিংকি আক্তার (২০), রাইসা মনি (১৯), মোছাঃ রিমি (১৯) এবং মোঃ ইব্রাহিম (৪৬) কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
কোতয়ালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি শহরে মাদক ও অসামাজিক কার্যকলাপ নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।