
মোহাম্মদ আবুল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি : আজকে সিরাজগঞ্জ জেলা চৌহালি উপজেলার মাজাইল এলাকার পশ্চিম তীরে চর থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
প্রতিদিনের মতো চৌহালি থানায় কর্মরত নৌ পুলিশ দল ভোররাতে নদী টহল দিচ্ছিল, এমতাবস্থায় মাজাইল এলাকায় পশ্চিম তীরে অবস্থিত পড়ে থাকা একটি অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পায়। পুলিশ তাৎক্ষণিকভাবে উক্ত লাশের কাছে গিয়ে তার পরিচয় সনাক্ত করার চেষ্টা করে কিন্তু কোন অবস্থাতেই লাশের পরিচয় শনাক্ত করতে পারে নাই। পরবর্তীতে লাশটি ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জে মর্গে পাঠানো হয়।
উক্ত ঘটনায় বর্তমান ঐ এলাকায় সাধারণ জনগণের মনে এক আতঙ্কে সৃষ্টি হয়েছে।