1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

গোপালগঞ্জে অবৈধ জ্বালানি মজুদদার গঙ্গা মোটরসকে জরিমানা

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪১ বার পঠিত

গোপালগঞ্জ স্টাফ রিপোর্টার মোহাম্মদ বরকত মোল্লা

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার অভিযোগে ‘গঙ্গা মটরস’ নামের একটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদিন খান প্রিন্স। এসময় প্রতিষ্ঠানের মালিক অর্ণব শর্মা (৫৬)-এর কাছে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ১৫০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। আইন অমান্য করে জ্বালানি তেল মজুদের দায়ে তাকে তাৎক্ষণিকভাবে ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অধিক মুনাফার আশায় বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করে রাখা হয়েছিল, যা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
তবে এ বিষয়ে প্রতিষ্ঠানের মালিক অর্ণব শর্মা দাবি করেন, অসুস্থতার কারণে এক সপ্তাহ দোকান বন্ধ থাকায় অবিক্রীত জ্বালানি তেল জমে ছিল, অসৎ উদ্দেশ্যে মজুদ করা হয়নি।
জরিমানার পাশাপাশি জনস্বার্থ বিবেচনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জব্দকৃত জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে সাধারণ গ্রাহকদের মাঝে বিক্রির নির্দেশ দেন। এ খবর ছড়িয়ে পড়লে সেখানে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন দেখা যায় এবং স্বল্পমূল্যে জ্বালানি পেয়ে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park