1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

খুলনা জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত ঘোষণা: গণসংবর্ধনায় প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর প্রতিশ্রুতি

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৫৪ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন,স্টাফ রিপোর্টার:
খুলনা জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পী। তিনি বলেছেন, এখন থেকে জেলা পরিষদের কোনো বরাদ্দ পেতে ঘুষ বা অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে না।
শনিবার দুপুরে পাইকগাছা পৌরসভা শহীদ মিনার চত্বরে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরুল হাসান বাপ্পী বলেন, অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানে বরাদ্দ পেতে পার্সেন্টেজ বা উৎকোচ ছাড়া কাজ হতো না, এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানও এর বাইরে ছিল না। উন্নয়নের নামে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং ফাইল গায়েবসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি দৃঢ়ভাবে ঘোষণা দেন, তার দায়িত্বকালে এসব অনিয়ম বন্ধ করা হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে যে সম্মান দেখিয়েছেন, তিনি সেই মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবেন। পাইকগাছা ও কয়রার মানুষের পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, ঈদের সময় বরাদ্দ দেওয়া অর্থ খুলনা-৬ আসনের ক্ষেত্রে সুষ্ঠুভাবে বণ্টন হয়নি। বরং তা দলীয়ভাবে সীমাবদ্ধ রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, ঘের দখল, জমি দখলসহ যেসব অবৈধ কর্মকাণ্ড চলছে, তা বন্ধ করতে হবে। এসব বিষয়ে কোনো তদবির গ্রহণ করা হবে না এবং প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন, সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নবনিযুক্ত প্রশাসককে পুষ্পমাল্য দিয়ে শুভেচ্ছা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park