1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পূর্ব চরমটুয়ার ১নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে সাংবাদিক আরিফুল ইসলাম শাহীন

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১২২ বার পঠিত

তানভীর হোসাইন
ষ্টাফ রিপোর্টার একুশে পেইজ নিউজ

নোয়াখালী সদর উপজেলার ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা ও জল্পনা-কল্পনা। এরই মধ্যে ১নং ওয়ার্ড থেকে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপকভাবে আলোচনায় উঠে এসেছে বিশিষ্ট লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক আরিফুল ইসলাম শাহীন এর নাম।

তিনি পশ্চিম চরমটুয়ার ১নং ওয়ার্ডের হাফেজ আলা উদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান। মিডিয়া জগতে তিনি জাতীয় দৈনিক বর্তমান পত্রিকা, দৈনিক গণকন্ঠ ও সিএনএন বাংলা টিভিতে সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম শাহীন বিভিন্ন সামাজিক, মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত। বিশেষ করে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সহায়তা প্রদান, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার এসব মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই তাকে একজন সৎ, মানবিক ও জনবান্ধব নেতা হিসেবে মূল্যায়ন করছেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, একজন সাংবাদিক যদি আমাদের ১নং ওয়ার্ডের প্রতিনিধির দায়িত্বে আসে, তাহলে ১নং ওয়ার্ডের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন। তাদের বিশ্বাস, সৎ ও যোগ্য নেতৃত্ব পেলে এই ওয়ার্ডকে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য জনপদে রূপান্তর করা সম্ভব।

এ বিষয়ে সাংবাদিক আরিফুল ইসলাম শাহীন বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মিডিয়ার মাধ্যমে মানুষের সুখ দুঃখ তুলে ধরার চেষ্টা করেছি। যদি জনগণ আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি আমার ১নং ওয়ার্ডকে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।”

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে পুরো ইউনিয়নে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা, বিশ্লেষণ ও মতবিনিময়। এরই ধারাবাহিকতায় সাংবাদিক আরিফুল ইসলাম শাহীনকে ঘিরে দিন দিন বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা।
সব মিলিয়ে, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, পূর্ব চরমটুয়া ইউনিয়নের রাজনৈতিক মাঠ ততই হয়ে উঠছে প্রাণবন্ত ও সরগরম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park