1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৪০ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন,স্টাফ রিপোর্টার:
খুলনার পাইকগাছা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে ময়না, থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এবং মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের মধ্যে ছিলেন শেখ খোরশেদুজ্জামান, আব্দুল্লাহ সরদার, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দিন আহমেদ, সাংবাদিক আলাউদ্দীন রাজা ও মো. শাহাদাত হোসাইন। রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম এবং সাংবাদিক প্রকাশ ঘোষও সভায় বক্তব্য দেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, পৌর জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ আল মামুন, কৃষি কর্মকর্তা এনামুল হক এবং সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির।
সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। উপস্থিত বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park