1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

কপিলমুনিতে অবৈধ জ্বালানি তেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, জব্দ তেল বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৮৮ বার পঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
মোঃ শাহাদাত হোসাইন
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দকৃত দাহ্য তেল স্থানীয় জনগণের মাঝে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (সকাল) কপিলমুনি কলেজ রোডে অবস্থিত ‘খান এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দোকানের ভেতর থেকে ড্রামভর্তি বিপুল পরিমাণ দাহ্য পদার্থ উদ্ধার করা হয়।
অভিযানে জননিরাপত্তা ঝুঁকিতে ফেলার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক খান দেলোয়ার হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে জনস্বার্থ বিবেচনায় জব্দকৃত তেল উপস্থিত সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়, যা স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী জানান, অবৈধভাবে দাহ্য পদার্থ মজুদ রাখা এবং বাজারে কৃত্রিম সংকট তৈরি করা আইনত দণ্ডনীয় অপরাধ। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park