
মোঃ আবুল হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধি: অদ্য ০৫/০৪/২০২৬ খ্রীঃ ভোর পাঁচ ঘটিকার সময় মানিকগঞ্জ থেকে রংপুরগামী একটি ট্রাক দুর্ঘটনায় পতিত হলে ঘটনাস্থলে ছয় জন আহত হয়।আহতরা হলেন মোঃ ফয়সাল (৩৫),মোঃ আব্দুল খালেক (৩৯), মোহাম্মদ জাকির হোসেন (৩৮),মোঃ আব্দুর রশিদ (৩৯),মোঃ আলমাস হোসেন (৪৫), এবং মোহাম্মদ ইয়াকুব হোসেন (৪৪ ) এদের প্রত্যেকেই মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার বাসিন্দা।
স্থানীয় সুত্রে জানা যায় ভোর ৫ ঘটিকার সময় মানিকগঞ্জ থেকে একটি ট্রাক রংপুর শঠি বাড়িতে গরু কেনার জন্য যাচ্ছিল। এমতাবস্থায় হঠাৎ করে ট্রাকের সামনের দিকে বামের চাকা পাঞ্চার হয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অন্য আরেকটি ট্রাকের সাথে ধাক্কা লেগে চালক সহ অন্তত ৬ জন আহত হয়। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হলে রায়গঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীগন তাদের ৪ জনকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি ২ জনকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঠিয়ে দেয়।
পরবর্তীতে হাটি কুমরুল হাইওয়ে থানার পুলিশ ঘটনার স্থলে এসে তদন্ত শেষে বিপর্যস্ত গাড়িটি হাইওয়ে থানায় তুলে নিয়ে যায়।