1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

সিরাজগঞ্জের রায়গঞ্জে আগামীতে উপজেলা চেয়ারম্যান হিসেবে আলোচনার শীর্ষে আলহাজ্ব দুলাল হোসেন খান

  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২৭৫ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন অঞ্চলের চায়ের দোকানে ,রেস্টুরেন্টে এবং জনবহুল এলাকাতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আলহাজ্ব দুলাল হোসেন খান আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায় আলহাজ্ব দুলাল হোসেন খান দীর্ঘদিন ধরে বিগত সরকারের আমলে বিভিন্ন জেল ,জুলুম, নির্যাতন সহ্য করে বিএনপির নেতা কর্মীদের পাশে থেকে আসছেন।
দলের দুঃসময়ে বিএনপি’র যে সমস্ত নেতাকর্মী জেল খেটেছেন, তিনি সার্বক্ষণিক তাদের অসহায় পরিবারের খোঁজখবর নিয়েছেন এমন কি সামর্থ্য অনুযায়ী তাদের আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন।
স্থানীয় জনগণ আরো জানান ,তিনি হলেন গরীব, দুঃখী, অসহায় মানুষের পরম বন্ধু। উত্তরাঞ্চলে শীতকালে যখন শীতের প্রকোপে মানুষ কাঁপছে ঠিক সেই মূহুর্তে শীতার্ত মানুষের মাঝে পৌঁছে দিতেন শীতবস্ত্র।
তাছাড়া উপজেলার বিভিন্ন মসজিদ ,মাদ্রাসা ,মক্তব ,সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরেও তিনি আর্থিক সহযোগিতা করে আসছেন।
বিভিন্ন সময় মুসলমানদের ঈদ উৎসবে ঈদ সামগ্রী নিয়ে ছুটে যেতেন অসহায় মানুষের পাশে।
এক কথায় আলহাজ্ব দুলাল হোসেন খান রায়গঞ্জ উপজেলার মানবতার ফেরিওয়ালা নামে খ্যাতি লাভ করেছেন।
পরিশেষে রায়গঞ্জ উপজেলার বাসিন্দারা জানান আগামীতে যদি আলহাজ্ব দুলাল হোসেন খানকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে জয়লাভ করানো যায় তাহলে আমাদের বিশ্বাস তিনি গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো এবং প্রত্যন্ত অঞ্চলের নতুন রাস্তাঘাট নির্মাণের জন্য আপ্রাণ চেষ্টা করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park