1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

বাসন এলাকায় ফুটপাত দখলমুক্তে অভিযান, নেতৃত্বে সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট

  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১০৩ বার পঠিত

রাজু আহাম্মেদ গাজীপুর

গাজীপুর সিটির প্রশাসকের নির্দেশনায় মহানগরীর যানজট নিরসন ও জনভোগান্তি কমাতে ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। ​অভিযান চলাকালীন গাজীপুর চৌরাস্তা, ভোগড়া বাইপাস এবং নাওজোরসহ মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রাস্তার দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে ফুটপাত দখল করে রাখা অস্থায়ী দোকানদারদের সতর্ক করেন এবং তাৎক্ষণিকভাবে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। ​অভিযান চলাকালে সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মক র্তাদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন,অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের উত্তর সহকারী কমিশনার: শহিদ।হারুনুর রশিদ, অফিসার ইনচার্জ (ওসি) বাসন থানা। বাসন বিএনপির সভাপতি তানভীর সিরাজ, সাধারণ সম্পাদক মনির হোসেন,বাসন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমিক- পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
​জনসাধারণের প্রতিক্রিয়া: দীর্ঘদিন ধরে ফুটপাত দখল হয়ে থাকায় সাধারণ পথচারীদের চলাচলে যে বিঘ্ন ঘটত, এই অভিযানের ফলে তা অনেকটাই লাঘব হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং নগরীর সৌন্দর্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। ​বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ জানান, উচ্ছেদ পরবর্তী সময়ে কেউ যেন পুনরায় ফুটপাত দখল করতে না পারে, সেজন্য পুলিশি টহল ও নজরদারি অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park