
মোঃ আব্দুর রাজ্জাক।
বিশেষ প্রতিনিধি,একুশে নিউজ, কুষ্টিয়া।
ঘটনার সূত্রে জানা যায়, কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কে, কুমারখালী মায়ান মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর জানামতে,স্যালো ইঞ্জিল চালিত মালবাহী করিমন তার নিজের সাইট দিয়ে গেলেও অপর দিক থেকে আসা একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী করিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে প্রাইভেট কারটির সামনের দিকে দুমড়ে মুছড়ে যায়। অপরদিকে করিমন ড্রাইভার গাড়ি থেকে সিটকে রোডে পড়ে যায় ফলে তার মাথায় প্রচন্ড আঘাত পায় এবং শরীরে বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত হয়।স্থানীয় জনতা তাকে চিকিৎসার জন্য নিকটস্থ কুমারখালী ৫০ শর্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যয়। তার অবস্থা আশঙ্কা জনক।