1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

দেশের জন্য বেগম জিয়ার সুস্থতা প্রয়োজন — মনিরুল হাসান বাপ্পী

  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।

খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী বলেছেন, “অসুস্থতার মধ্যেও বেগম খালেদা জিয়া দেশের কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এখন তিনি শুধু বিএনপির চেয়ারপার্সন নন, তিনি দেশের মানুষের নেত্রী। এ অবস্থানে পৌঁছানো খুব কম মানুষেরই ভাগ্যে জোটে।”
শনিবার বিকেলে পাইকগাছা পৌরসভা মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের সংকটময় সময়ে গণতন্ত্র রক্ষায় বেগম জিয়ার ভূমিকা অনন্য। “দেশের ক্রান্তিকালে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি কখনো অপশক্তির কাছে মাথা নত করেননি। জনগণকে সঙ্গে নিয়ে বহুবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এবং মানুষের কাছে আস্থা অর্জন করেছেন।”
বাপ্পী অভিযোগ করেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পরও দেশ নানা ধরনের জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, যা থেকে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে বেগম জিয়ার দিকনির্দেশনা অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “দেশের প্রয়োজনে মহান আল্লাহ অবশ্যই আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত সুস্থতা দান করবেন, ইনশাআল্লাহ।”
এসময় তিনি দলের নেতাকর্মীদের সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এসএম ইমদাদুল হক।
সভায় আরও বক্তব্য রাখেন—
পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, জিএম আব্দুস সাত্তার, আব্দুল মান্নান মিস্ত্রি, তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, শেখ বেনজির আহমেদ লাল, তুষার কান্তি মণ্ডল, আবু তালেব, সরদার ফারুক আহমেদ, এডভোকেট একরামুল হক বিশ্বাস, সেলিম রেজা লাকি, এসএম মোহর আলী, এডভোকেট এস্কেন্দার, মোস্তফা মোড়ল, কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, মহিলা দলের সভাপতি লক্ষী রাণী গোলদার, যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, কাইয়ুম সদ্দার, আলামিন মোড়ল, যজ্ঞেশ্বর সানা, মোল্লা ইউনুস আলী, মাস্টার মুজিবুর রহমান, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শেখ রুহুল কুদ্দুস, এডভোকেট সাইফুদ্দিন সুমন, ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, বাসন্তী রাণী মণ্ডল ও আনারুল ইসলাম।
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park